নামাজের সময়

লোড হচ্ছে...
    ঢাকা, বাংলাদেশ

      আমাদের সম্পর্কে

      ডিটা একাডেমি (Da‘wah, Islamic Thought & Affairs Academy) দাওয়াহ, ইসলামী চিন্তা ও সমসাময়িক দীনী বিষয়াবলির প্রসার, জ্ঞানচর্চা, গবেষণা এবং মানবসেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি দাওয়াহ ও গবেষণা প্রতিষ্ঠান।

      মানুষ জ্ঞান, মূল্যবোধ ও অর্থপূর্ণ জীবনের অনুসন্ধানী এক সত্তা। তার অস্তিত্বের গভীরে লুকিয়ে আছে এক প্রবল আকাঙ্ক্ষা—সত্যকে স্পর্শ করার, সত্যের আলোয় নিজেকে আবিষ্কার করার আকুতি। সে জানতে চায় নিজের পরিচয়, জীবনের অর্থ, জীবনের গন্তব্য ও সাফল্যের মানদণ্ড। জানতে চায় এই পৃথিবীর শুরু ও শেষের রহস্য। ব্যক্তি ও সমাজের সুস্থ বিকাশের জন্য সে অনুসন্ধান করে সঠিক দিকনির্দেশনা, ভারসাম্যপূর্ণ চিন্তা এবং দায়িত্বশীল আচরণের পথ। কিন্তু প্রশ্ন থেকে যায়—এই গভীর অনুসন্ধানের আলো সে কোথায় পাবে?

      মানবসত্তার সেই অন্তর্নিহিত পিপাসার প্রকৃত নিবারণ হলো ইসলাম। ইসলামকে সাজানো হয়েছে মানুষের ফিতরাতের সাথে সামঞ্জস্য রেখে—এই সত্তাকে লালন, পরিশুদ্ধ ও পরিপূর্ণ করার লক্ষ্যে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, অনেক মানুষ ইসলামের প্রকৃত বার্তা জানে না; জানে না তার সঠিক চিন্তা ও দর্শন। তারা বোঝে না কীভাবে ইসলামের সাথে অন্তর ও আত্মার গভীর সংযোগ স্থাপন করতে হয়। একদিকে জ্ঞানের স্বল্পতা, অন্যদিকে ইসলামের ভুল ব্যাখ্যা, অপব্যবহার ও বিকৃত উপস্থাপন—এই দুইয়ে মিলে মানুষ ক্রমেই ইসলামের আলো থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু একটি সম্প্রদায় নয়, বরং সমগ্র মানবজাতি, মানবতা, সমাজ ও বিশ্বব্যবস্থা। এই বাস্তবতাকে সামনে রেখেই শায়েখ মুফতী আবদুল্লাহ নাজীব হাফিযাহুল্লাহ্‌র তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে দাওয়া, ইসলামিক থট এন্ড অ্যাফেয়ার্স একাডেমি (DITA)।

      দৈনিক আমল

      প্রতিদিনের ইবাদত — হৃদয় ও জীবন আলোকিত করার রুটিন

      09:00:00 AM
      শনিবার শীতকাল
      07 February 2026
      ঈসায়ী
      18 Sa'ban 1447
      হিজরী
      ২৪ মাঘ ১৪৩২
      বঙ্গাব্দ

      আপনার জিজ্ঞাসা

      ইসলাম সম্পর্কে প্রশ্ন করুন—সত্যের সন্ধানে, দীনী প্রয়োজনে

      জিজ্ঞাসা করুন

      পরবর্তি কর্মশালা

      শিক্ষা ● গবেষণা ● প্রশিক্ষণ ● দক্ষতা

      Aqeedah, Intellectual Thought, and Contemporary Misconceptions

      Causes of the Decline of Students of Knowledge and the Way Forward

      7 February 2026
      From 9:00 AM to 1:00 PM
      La Vista Hotel, Jaleshwaritala, Bogura

      গুরুত্বপূর্ণ ইভেন্ট

      ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ধাপসমূহ

      শিক্ষা কার্যক্রম

      শিক্ষা কার্যক্রম

      দাওয়াহর প্রতিটি পদক্ষেপে শিক্ষার গুরুত্ব ও ইতিবাচক প্রভাব অপরিহার্য। ডিটা একাডেমি শিক্ষাকে বিস্তৃত, সার্বজনীন এবং কার্যকর করার জন্য নানা উদ্যোগ হাতে নিয়েছে। বিশেষভাবে, শিক্ষা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করা, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা, এবং বয়স্ক নারী-পুরুষের জন্যও শিক্ষা কার্যক্রম নিশ্চিত করা—এসবই একাডেমির মূল লক্ষ্য। পাশাপাশি, পাঠাগার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় বই সরবরাহের মাধ্যমে জ্ঞানচর্চা ও চিন্তাশীলতা সম্প্রসারণেও কাজ করা হচ্ছে। শিক্ষা কার্যক্রমের বিশেষ লক্ষ্য হলো কার্যকরী দাওয়াতী দক্ষতা তৈরি করা। এই উদ্দেশ্যে ডিটা একাডেমি বিভিন্ন স্তরের প্রোগ্রাম পরিচালনা করে— এসেনশিয়ালস অফ ইসলাম কোর্স এসেনশিয়ালস অফ দাওয়াহ কোর্স ডিপ্লোমা ইন দাওয়াহ ইসলামাইজেশন অফ নলেজ কোর্স ইস্যুভিত্তিক দাওয়াহ কোর্স জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা প্রোগ্রাম এসব প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা শুধু জ্ঞান অর্জন করেন না, বরংদাওয়াহে দক্ষতা, নৈতিক বোধ ও বাস্তবমুখী প্রয়োগের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করার সক্ষমতাঅর্জন করেন।

      বিস্তারিত দেখুন
      Da'wah Activities

      Da'wah Activities

      The call to goodness is the true Da'wah. Religious welfare, worldly welfare, and social welfare—all are included in Da'wah activities. It is a vast realm whose core themes are faith-based motivation, human welfare, and social justice. Through these activities, people are invited to the path of religious goodness, those who are confused or in doubt about the path of truth and goodness are brought back, and those who are still searching for the Great Truth are guided. The call of faith and the innate disposition (fitrah) are delivered to everyone's doorstep. Creating awareness regarding religion, belief, and social issues. Warning people about those who oppose goodness, those who present religion and faith in a distorted manner, and those who create various conflicts between religion and people. Introducing people to correct thinking and consciousness. The Da'wah initiative of Dita Academy is universal and for all—including the youth, professionals, educated communities, and both rural and urban people. Several works have already been undertaken to deliver Da'wah and Islamic thought to everyone.

      বিস্তারিত দেখুন
      গবেষণা ও সৃজনশীল কার্যক্রম

      গবেষণা ও সৃজনশীল কার্যক্রম

      তথ্যই শক্তির উৎস। নতুন তথ্য অনুসন্ধান ও প্রয়োগের মাধ্যমে মানুষ, সমাজ ও জাতি এগিয়ে যায়। ইতিহাস প্রমাণ করে, যেসব জাতি উন্নতি করেছে, তারা সবসময় নতুন জ্ঞান ও তথ্যের অনুসন্ধানে নিয়োজিত ছিল এবং তা প্রয়োগে সফল হয়েছে। মুসলিম উম্মাহর অবনতি ও পিছিয়ে থাকার একটি বড় কারণ হলো গবেষণা ও জ্ঞানে পিছিয়ে থাকা, যেখানে পশ্চিমাদের উত্থান মূলত জ্ঞান, বিজ্ঞান ও সৃজনশীলতায় এগিয়ে থাকার কারণে। মুসলিম দার্শনিক ও কবি ইকবাল-এর ভাষায়: “قوت افرنگ از علم و فن است **** از همین آتش چراغش روشن است حکمت از قطع و برید جامه نیست **** مانع علم و هنر عمامه نیست” যদি মুসলিম উম্মাহ সত্যিকারভাবে এগিয়ে যেতে চায়, তবে গবেষণা ও সৃজনশীলতায় সক্রিয় থাকা অপরিহার্য। ইসলাম ও মানবতার বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক মতবাদ ও ধারণা তৈরি হয়েছে, যা মানুষকে ধীরে ধীরে ক্ষতির দিকে ঠেলে দেয়। এসব ভুল ধারণা দূর করতে এবং সঠিক চিন্তা ও পদ্ধতি প্রতিষ্ঠা করতে যথাযথ ও বস্তুনিষ্ঠ গবেষণা প্রয়োজন। ইসলাম সবসময় গবেষণা, তথ্য অনুসন্ধান এবং চিন্তাশীলতাকে উৎসাহিত করেছে। এই বাস্তবতা উপলব্ধি করে ডিটা একাডেমি গবেষণা ও সৃজনশীল কার্যক্রমে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে— · ইসলামাইজেশন অফ নলেজ · কুরআন ও হাদিসে বৈজ্ঞানিক মুজিজা · আফকারে কুরআন সিরিজ · ইসলামিক থট প্রোগ্রাম · ইযহারে হক কার্যক্রম · ইসলামী সভ্যতা ও সংস্কৃতি প্রোগ্রাম · এবং আরও অনেক গবেষণা ও সৃজনশীল প্রকল্প

      বিস্তারিত দেখুন
      মাল্টিমিডিয়া কার্যক্রম

      মাল্টিমিডিয়া কার্যক্রম

      মাল্টিমিডিয়া কার্যক্রম আজকের যুগে মিডিয়ার প্রভাব ও প্রয়োজনীয়তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। জাতির উত্থান ও পতনে গণমাধ্যম এখন একটি নির্ধারক শক্তি। এই প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে মাল্টিমিডিয়ার দ্রুত অগ্রযাত্রা। মানুষের রুচি, মনন ও চিন্তার কাঠামো গঠনে আজ মিডিয়াই সবচেয়ে কার্যকর মাধ্যম। এমনকি ব্যক্তি ও সমাজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও মিডিয়ার প্রভাব সুস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। বাস্তবতায় দেখা যাচ্ছে—যারা মিডিয়া ক্ষেত্রে অগ্রসর, তারাই সমাজ ও রাষ্ট্রে প্রভাব বিস্তার করছে, সুযোগ সৃষ্টি করছে এবং জনমানসে গ্রহণযোগ্যতা অর্জন করছে। মানুষ তাদের কথা শুনছে, অনুসরণ করছে এবং গুরুত্ব দিচ্ছে। অপরদিকে, যারা গণমাধ্যমের সুযোগ গ্রহণে পিছিয়ে থাকে, তারা প্রজন্মের মনে অপরিচিত হয়ে পড়ছে এবং প্রভাব বিস্তারের ক্ষেত্রে সীমিত হয়ে যাচ্ছে। আজকের দিনে মিডিয়া কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়; এটি চিন্তার আক্রমণ ও সংস্কৃতি-প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হচ্ছে। ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তি মূলত এই মাধ্যমেই ছড়িয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমা মূল্যবোধ ও সভ্যতা আমাদের সমাজে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে, যাতে যুব সমাজকে ইসলামের মূল আদর্শ ও নৈতিক জীবনধারা থেকে দূরে সরানো যায়। সর্বত্র শুরু হয়েছে গাযবে ফিকরী, চিন্তার আগ্রাসন। এই আগ্রাসনের অন্যতম হাতিয়ার হচ্ছে মিডিয়া। এই বাস্তবতা সামনে রেখেই নানাবিদ উদ্যোগ গ্রহণ করছেন ডিটা একাডেমি। যেন মাল্টিমিডিয়া কার্যক্রমের মাধ্যমে— মুসলিম উম্মাহকে বিভ্রান্তি ও অপপ্রচারের হাত থেকে রক্ষা করা, যুব সমাজের মাঝে ইসলামের মূল শিক্ষার সচেতনতা বৃদ্ধি করা, সমসাময়িক সমস্যা ও প্রলোভনের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক প্রতিরক্ষা গঠন করা সম্ভব হয়। মিডিয়ার অপব্যবহারও কম নয়; পুরো মিডিয়া জগৎই অনেকাংশে অপব্যবহারে পূর্ণ। তাই মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদের মূল নীতি হলো—সত্যকে তুলে ধরা, অপব্যবহার থেকে বিরত থাকা, এবং শরীয়তের সীমার মধ্যে থেকে সঠিক, নৈতিক ও সময়োপযোগীভাবে মানব কল্যাণে ব্যবহার করা। এই নীতির আলোকে ডিটা একাডেমি মাল্টিমিডিয়া ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে— দাওয়াহভিত্তিক অডিও কনটেন্ট – নসিহত, চিন্তাজাগানিয়া আলোচনা এবং জীবনমুখী দাওয়াহ। দাওয়াহভিত্তিক ভিডিও কনটেন্ট – আকর্ষণীয় ও প্রভাবশালী ভিজ্যুয়াল মাধ্যমে ইসলামী বার্তা। ওয়েবিনার ও লাইভ সেশন – সমসাময়িক ইস্যুতে সরাসরি প্রশ্নোত্তর ও আলোচনা। পডকাস্ট সিরিজ – গভীর আলোচনার মাধ্যমে চিন্তা ও মূল্যবোধ গঠন। সংবাদ ও মিডিয়া কভারেজ – দীন ও মানবকল্যাণ সংক্রান্ত ইতিবাচক খবরের প্রচার। প্রশ্নোত্তরভিত্তিক মাল্টিমিডিয়া – সমসাময়িক বিভ্রান্তি ও প্রশ্নের জবাব, সচেতনতা বৃদ্ধির জন্য। বিষয়ভিত্তিক মাল্টিমিডিয়া সিরিজ – বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ধারাবাহিক কনটেন্টের মাধ্যমে গভীর ও সুসংগঠিত দাওয়াহ উপস্থাপন। ডকুমেন্টারি ও শর্ট ক্লিপ – ইসলামি ইতিহাস, সমাজ ও মানবিক দৃষ্টান্ত তুলে ধরে দাওয়াহের প্রভাব বিস্তৃত করা। ডিটা একাডেমি বিশ্বাস করে—মাল্টিমিডিয়া শুধু বার্তা পৌঁছানোর মাধ্যম নয়; এটি হৃদয় ও মননকে স্পর্শ করার একটি শক্তিশালী হাতিয়ার। আমাদের লক্ষ্য হলো, প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের মনে দীন ও কল্যাণের আলো পৌঁছে দেওয়া, যাতে সমাজে নৈতিকতা, সচেতনতা ও সমৃদ্ধি বিস্তার পায়।

      বিস্তারিত দেখুন
       ইসলাহী কার্যক্রম

      ইসলাহী কার্যক্রম

      সমাজের ভিত্তি হলো ব্যক্তি, আর ব্যক্তির চালিকা শক্তি হলো তার মন ও মনোজগৎ। ডিজিটাল যুগের ঝলক এবং প্রযুক্তির প্রভাবে মানুষের মনজগৎ বিভ্রান্ত হয়ে গেছে। তারা হারিয়েছে স্বস্তি ও আত্মিক স্থিরতা। হতাশা, অস্থিরতা ও মানসিক চাপ বেড়ে গেছে। অনেকেই দ্বিধাগ্রস্ত এবং আস্থাহীন হয়ে পড়েছে। মানুষ ভুলে গেছে তাদের স্রষ্টা, রাব্বুল আলামীনকে। এই বাস্তবতায় মানুষের মন ও মনোজগৎকে পুনর্গঠন এবং সঠিক পথে ফিরিয়ে আনার জন্য ডিটা একাডেমি ইসলাহী কার্যক্রম হাতে নিয়েছে। এর মাধ্যমে নেতিবাচক মনোভাব দূর করা, ইতিবাচক চিন্তা জাগানো, মানব ফিতরাতকে সতেজ রাখা এবং হতাশা ও মানসিক চাপ থেকে মুক্তির পথ দেখানো হয়। সর্বোপরি, মানুষের মন স্রষ্টার চেতনা দ্বারা পূর্ণ করা, দীন ও ঈমানের প্রতি আগ্রহ উদ্দীপিত করা, এবং আমলকে শক্তিশালী করার যোগ্যতা তৈরি করাই ইসলাহী কার্যক্রমের মূল লক্ষ্য। এই কার্যক্রম নারী-পুরুষসহ সকল পেশার মানুষের জন্য উন্মুক্ত। বিশেষ করে তরুণ সমাজকে আত্মবিশ্বাসী ও আখিরাহ-মুখী করার জন্য রয়েছে নানা উদ্যোগ ও প্রোগ্রাম—

      বিস্তারিত দেখুন
      রচনা ও প্রকাশনা কার্যক্রম

      রচনা ও প্রকাশনা কার্যক্রম

      পরিবর্তনশীল—একই সঙ্গে গতিশীল। সময়ের পরিবর্তনের সাথে সাথে যুগের চাহিদাও পরিবর্তিত হয়। মানুষের চিন্তা, চেতনা ও বুদ্ধিবৃত্তিক কাঠামো যুগের প্রভাবেই গঠিত ও রূপান্তরিত হয়। বদলে যায় চিন্তার ফ্রেম, মূল্যায়নের মাপকাঠি, রুচিবোধ ও প্রত্যাশা। মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়ে নতুন উপস্থাপনা, নতুন ধারা, নতুন শব্দ ও পরিভাষার সাথে। এটি এক অস্বীকারযোগ্য বাস্তবতা—যার ফলশ্রুতিতে বহু কালজয়ী গ্রন্থও সময়ের ব্যবধানে পাঠক হারায়, সীমিত পরিসরে আবদ্ধ হয়ে পড়ে। এই বাস্তবতা যত গভীরভাবে উপলব্ধি করা যায়, ততই স্পষ্ট হয়ে ওঠে নতুন রচনা ও প্রকাশনার অপরিহার্যতা। আধুনিক বিশ্বে পাঠকও আধুনিক। সুতরাং তাদের জন্য প্রয়োজন আধুনিক রচনা—যেখানে পাঠকের চিন্তা-চেতনা, বোধ ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতা বিবেচনায় রেখে বিষয়বস্তু উপস্থাপন করা হবে। সময়োপযোগী নতুন লেখার পাশাপাশি প্রয়োজন উপযুক্ত গ্রন্থের অনুবাদও। তবে অনুবাদ সর্বাবস্থায় যথেষ্ট নয় এবং স্থায়ী সমাধানও নয়। বরং প্রকৃত প্রয়োজন হলো—আমাদের সালাফ ও আকাবিরীনদের চিন্তা-চেতনার গভীরতা ধারণ করে আধুনিক পাঠকের উপযোগী করে নতুন উপস্থাপনা ও মৌলিক রচনা তৈরি করা। এই নতুন রচনার সাথে সাথে প্রকাশনায় থাকতে হবে আভিজাত্য, আকর্ষণীয় অবয়ব, মানসম্মত সম্পাদনা এবং উন্নত মুদ্রণ। এই বাস্তবতাকে সামনে রেখেই ডিটা একাডেমি রচনা ও প্রকাশনা ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে— ডিটা একাডেমির রচনা ও প্রকাশনা উদ্যোগ ১. ইসলামের বিভিন্ন শাখায় সময়োপযোগী নতুন বই রচনা ২. নির্বাচিত ও প্রয়োজনীয় গ্রন্থের মানসম্মত অনুবাদ ৩. “আফকারে আকাবির” সিরিজ—আকাবির উলামায়ে কেরামের চিন্তাধারার আধুনিক উপস্থাপনা ৪. আমল গাইড রচনা — সাধারণ মুসলিমের দৈনন্দিন জীবনকে সহজ, সুস্পষ্ট ও শুদ্ধ ইসলামী পথে পরিচালনার লক্ষ্যে ব্যবহারিক দিকনির্দেশনামূলক গ্রন্থ প্রণয়ন। ৫. ইস্যুভিত্তিক প্রবন্ধ ও নিবন্ধ রচনা — সমসাময়িক সামাজিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জকে কেন্দ্র করে বিশ্লেষণধর্মী, চিন্তাশীল ও দাওয়াহভিত্তিক লেখা প্রস্তুত। ৬. বুকলেট ও ইশতেহার রচনা ও প্রকাশ — দাওয়াহ ও সামাজিক সচেতনতা বিস্তারের লক্ষ্যে সংক্ষিপ্ত, প্রাঞ্জল ও প্রভাবশালী উপকরণ রচনা ও প্রচার। ৭. শিশু-কিশোরদের জন্য নৈতিক ও শিক্ষামূলক শিশুতোষ বই রচনা ৮. ইসলামী সাহিত্য ও চিন্তাশীল গল্প নির্মাণ এই কার্যক্রমের মাধ্যমে ডিটা একাডেমি ইসলামি রচনা ও প্রকাশনাকে কেবল সংরক্ষণের স্তরে নয়, বরং যুগোপযোগী, চিন্তাশীল ও প্রভাবশালী দাওয়াহের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে অঙ্গীকারবদ্ধ।

      বিস্তারিত দেখুন
      আরও জানুন

      আমাদের সেবা

      সেবাই শক্তিশালী সমাজের ভিত্তি

      Education

      January marks the beginning of a new academic year, bringing fresh dreams, aspirations, and learning opportunities. Through the Educational Support Program, DITA Academy provides educational materials, helping students succeed confidently.

      Food

      Through the Food Assistance Program, DITA Academy provides essential food support to poor, underprivileged, and vulnerable families, reducing food insecurity with compassion, dignity, hope, and community solidarity every year consistently.

      Self-Reliance

      The Self-Reliance Support Program by DITA Academy empowers unemployed and disadvantaged individuals through livelihood opportunities and practical support, fostering self-reliance, financial stability, sustainable futures for families and communities with dignity.

      Social

      Through the Social Service Program, DITA Academy supports vulnerable communities through humanitarian initiatives, promoting compassion, inclusion, social responsibility, meaningful assistance, and lasting positive community impact for all

      আরও জানুন

      কেন ডিটা একাডেমি

      একটি প্রতিষ্ঠান, একটি আলোকিত জাতির ভিত্তি।

      দাওয়াহ

      কুরআন ও সুন্নাহর আলোকে সর্বজনীন দাওয়াহ চর্চা করা। উম্মাহর মাঝে ঈমানি চেতনা জাগ্রত করা, দীনের হেফাজত ও প্রচারে কার্যকর ভূমিকা রাখা এবং সমসাময়িক চ্যালেঞ্জ ও বিভ্রান্তির প্রেক্ষাপটে দীনের সঠিক আহ্বান সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া।

      তাযকিয়া

      মন ও মস্তিষ্ককে ইতিবাচক শক্তিতে গড়ে তোলা। বান্দা ও আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ককে সুদৃঢ় করা। অন্তরের পরিশুদ্ধির মাধ্যমে নেগেটিভ চিন্তা, হতাশা, ডিপ্রেশনসহ বিভিন্ন মানসিক সংকট থেকে মানুষকে মুক্ত করে সুস্থ, স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ মানসিকতা গড়ে তোলা।

      ইসলামিক থট

      ইসলামের সঠিক, প্রামাণিক ও যুগোপযোগী উপস্থাপন নিশ্চিত করা। ইসলামের গভীর উপলব্ধি সৃষ্টি, ইসলামী জ্ঞান-বিজ্ঞান চর্চা, কুরআন ও হাদীসে বিদ্যমান বৈজ্ঞানিক নিদর্শন (মুজিযা) নিয়ে গবেষণা এবং শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণের পথ সুগম ও কার্যকর করা।

      সেবা

      মানবতার সার্বিক কল্যাণে কাজ করা। ইসলামী মূল্যবোধ, ভ্রাতৃত্ব ও দায়িত্ববোধের চর্চার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠন এবং ঐক্যবদ্ধ উম্মাহ বিনির্মাণে ভূমিকা রাখা।

      শিক্ষা

      শিক্ষা আমাদের ইবাদত ও সাধনা। একাডেমির লক্ষ্য—জ্ঞানীকে আরও উন্নতির সুযোগ প্রদান ও বঞ্চিতদের শিক্ষার পথ সুগম করা, দীন ও কর্মমুখী শিক্ষার বিস্তার ঘটানো।

      উম্মাহ

      উম্মাহ গঠনের লক্ষ্যেই আমাদের পথচলা— যে উম্মাহ দাওয়াহ ও ঈমানে দৃঢ়, সেবায় নিবেদিত; জ্ঞান–বিজ্ঞান ও সমাজ বিনির্মাণে অগ্রণী, নেতৃত্বে আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী; চরিত্রে মানবিক ও মধ্যপন্থী, কাজে ঐক্যবদ্ধ।