মানুষ জ্ঞান, মূল্যবোধ ও অর্থপূর্ণ জীবনের অনুসন্ধানী এক সত্তা। তার অস্তিত্বের গভীরে লুকিয়ে আছে এক প্রবল আকাঙ্ক্ষা—সত্যকে স্পর্শ করার, সত্যের আলোয় নিজেকে আবিষ্কার করার আকুতি। সে জানতে চায় নিজের পরিচয়, জীবনের অর্থ, জীবনের গন্তব্য ও সাফল্যের মানদণ্ড। জানতে চায় এই পৃথিবীর শুরু ও শেষের রহস্য। ব্যক্তি ও সমাজের সুস্থ বিকাশের জন্য সে অনুসন্ধান করে সঠিক দিকনির্দেশনা, ভারসাম্যপূর্ণ চিন্তা এবং দায়িত্বশীল আচরণের পথ। কিন্তু প্রশ্ন থেকে যায়—এই গভীর অনুসন্ধানের আলো সে কোথায় পাবে?
মানবসত্তার সেই অন্তর্নিহিত পিপাসার প্রকৃত নিবারণ হলো ইসলাম। ইসলামকে সাজানো হয়েছে মানুষের ফিতরাতের সাথে সামঞ্জস্য রেখে—এই সত্তাকে লালন, পরিশুদ্ধ ও পরিপূর্ণ করার লক্ষ্যে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, অনেক মানুষ ইসলামের প্রকৃত বার্তা জানে না; জানে না তার সঠিক চিন্তা ও দর্শন। তারা বোঝে না কীভাবে ইসলামের সাথে অন্তর ও আত্মার গভীর সংযোগ স্থাপন করতে হয়। একদিকে জ্ঞানের স্বল্পতা, অন্যদিকে ইসলামের ভুল ব্যাখ্যা, অপব্যবহার ও বিকৃত উপস্থাপন—এই দুইয়ে মিলে মানুষ ক্রমেই ইসলামের আলো থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু একটি সম্প্রদায় নয়, বরং সমগ্র মানবজাতি, মানবতা, সমাজ ও বিশ্বব্যবস্থা। এই বাস্তবতাকে সামনে রেখেই শায়েখ মুফতী আবদুল্লাহ নাজীব হাফিযাহুল্লাহ্র তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে দাওয়া, ইসলামিক থট এন্ড অ্যাফেয়ার্স একাডেমি (DITA)।
جنوری کا مہینہ نئے تعلیمی سال کی شروعات کی علامت ہے—نئے خواب، نئی امیدیں اور نئی تعلیمی سفر کا آغاز۔ اس خوشی کے موقع پر طلبہ کے ساتھ کھڑے ہونے کے مقصد سے ڈیٹا اکیڈمی نے ایک فلاحی اور خدمت پر مبنی اقدام "تعلیمی خدمت پروگرام" کا آغاز کیا ہے۔
انسانیت کی خدمت اور ضرورت مند افراد کے ساتھ کھڑے ہونے کے عزم کے تحت ڈیٹا اکیڈمی "غذائی خدمت پروگرام" چلا رہی ہے۔ اس اقدام کا مقصد غریب، نادار اور محروم افراد کی غذائی ضروریات کو پورا کرنے میں مدد فراہم کرنا اور ان کی مشکلات میں کمی لانا ہے۔
غربت کے خاتمے اور روزگار کے مواقع پیدا کرنے کے مقصد سے ڈیٹا اکیڈمی "خود کفالت خدمت پروگرام" چلا رہی ہے۔ اس اقدام کا بنیادی مقصد غریب اور بے روزگار افراد کو خود انحصار بنانے میں مدد فراہم کرنا ہے تاکہ وہ باعزت اور مستحکم زندگی گزار سکیں۔
معاشرے کی بھلائی اور انسانیت کی خدمت کے لیے وقف ڈیٹا اکیڈمی وقتاً فوقتاً "سماجی خدمت پروگرام" کا انعقاد کرتی ہے۔ اس پروگرام کا بنیادی مقصد غریب، محروم اور ضرورت مند افراد کے ساتھ کھڑا ہونا اور ان کی ضروریات پوری کرنے میں معاونت فراہم کرنا ہے۔
কুরআন ও সুন্নাহর আলোকে সর্বজনীন দাওয়াহ চর্চা করা। উম্মাহর মাঝে ঈমানি চেতনা জাগ্রত করা, দীনের হেফাজত ও প্রচারে কার্যকর ভূমিকা রাখা এবং সমসাময়িক চ্যালেঞ্জ ও বিভ্রান্তির প্রেক্ষাপটে দীনের সঠিক আহ্বান সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া।
মন ও মস্তিষ্ককে ইতিবাচক শক্তিতে গড়ে তোলা। বান্দা ও আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ককে সুদৃঢ় করা। অন্তরের পরিশুদ্ধির মাধ্যমে নেগেটিভ চিন্তা, হতাশা, ডিপ্রেশনসহ বিভিন্ন মানসিক সংকট থেকে মানুষকে মুক্ত করে সুস্থ, স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ মানসিকতা গড়ে তোলা।
ইসলামের সঠিক, প্রামাণিক ও যুগোপযোগী উপস্থাপন নিশ্চিত করা। ইসলামের গভীর উপলব্ধি সৃষ্টি, ইসলামী জ্ঞান-বিজ্ঞান চর্চা, কুরআন ও হাদীসে বিদ্যমান বৈজ্ঞানিক নিদর্শন (মুজিযা) নিয়ে গবেষণা এবং শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণের পথ সুগম ও কার্যকর করা।
মানবতার সার্বিক কল্যাণে কাজ করা। ইসলামী মূল্যবোধ, ভ্রাতৃত্ব ও দায়িত্ববোধের চর্চার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠন এবং ঐক্যবদ্ধ উম্মাহ বিনির্মাণে ভূমিকা রাখা।
শিক্ষা আমাদের ইবাদত ও সাধনা। একাডেমির লক্ষ্য—জ্ঞানীকে আরও উন্নতির সুযোগ প্রদান ও বঞ্চিতদের শিক্ষার পথ সুগম করা, দীন ও কর্মমুখী শিক্ষার বিস্তার ঘটানো।
উম্মাহ গঠনের লক্ষ্যেই আমাদের পথচলা— যে উম্মাহ দাওয়াহ ও ঈমানে দৃঢ়, সেবায় নিবেদিত; জ্ঞান–বিজ্ঞান ও সমাজ বিনির্মাণে অগ্রণী, নেতৃত্বে আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী; চরিত্রে মানবিক ও মধ্যপন্থী, কাজে ঐক্যবদ্ধ।