• Separator
  • টেস্ট
  • Separator
  • যে কোনো বিষয়ে শরীয়ী সমাধান ও পরামর্শের জন্য যোগাযোগ করুন ডিটা প্রধান কার্যালয় — জামিয়া সুফফাহ শারকিয়া, দারুল ইফতায়।
  • Separator
  • দাওয়াহ, জ্ঞান ও সেবায় সমৃদ্ধ উম্মাহ গড়তে সাথে থাকুন।
  • Separator
  • প্রতি শুক্রবার নিয়মিত ইসলাহী প্রোগ্রাম এবং প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার দারুসুল কুরআন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়—স্থান: সুত্রাপুর, বগুড়া।
  • Separator
  • টেস্ট
  • Separator
  • টেস্ট
  • Separator
  • যে কোনো বিষয়ে শরীয়ী সমাধান ও পরামর্শের জন্য যোগাযোগ করুন ডিটা প্রধান কার্যালয় — জামিয়া সুফফাহ শারকিয়া, দারুল ইফতায়।
  • Separator
  • দাওয়াহ, জ্ঞান ও সেবায় সমৃদ্ধ উম্মাহ গড়তে সাথে থাকুন।
  • Separator
  • প্রতি শুক্রবার নিয়মিত ইসলাহী প্রোগ্রাম এবং প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার দারুসুল কুরআন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়—স্থান: সুত্রাপুর, বগুড়া।
  • Separator
  • টেস্ট

পরিচিতি

লক্ষ্য ও উদ্দেশ্য

দাওয়াহ ও ইসলামিক থট একাডেমি চারটি মৌলিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত— দাওয়াহ, শিক্ষা, সেবা ও গবেষণা। দীন, উম্মাহ, সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়ন এবং মানবকল্যাণে কার্যকর অবদান রাখার লক্ষ্যে এ চারটি ক্ষেত্রে উৎকর্ষ সাধনই একাডেমির প্রধান উদ্দেশ্য।

দাওয়াহ

বিশুদ্ধ ঈমান, আমল ও দাওয়াতি চেতনায় সমৃদ্ধ আদর্শ উম্মাহ গঠন এবং ইসলামের সঠিক ও উপযোগী উপস্থাপন, ইসলামী চিন্তা, সংস্কৃতি ও সভ্যতার প্রচার-প্রসার।

শিক্ষা

ইসলামী শিক্ষার বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং জ্ঞান ও শিক্ষাকে ইসলামীকরণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা।

সেবা

মানবকল্যাণ, সামাজিক উন্নয়ন এবং সৃষ্টির সেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন সাধন। স্বনির্ভর উম্মাহ বিনির্মাণে ভূমিকা রাখা।

গবেষণা

দীন, উম্মাহ ও মানবতার কল্যাণে মৌলিক ও প্রয়োগধর্মী গবেষণার প্রসার; কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গবেষণামুখী চিন্তাশীল উম্মাহ গঠন।

মূল দর্শন

আল্লাহ তাআলার সন্তুষ্টিই আমাদের সকল প্রচেষ্টা ও কার্যক্রমের চূড়ান্ত লক্ষ্য; আর কুরআন, সুন্নাহ ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানহাজই আমাদের চিন্তা ও কর্মের একমাত্র মানদণ্ড।

কর্মপদ্ধতি

আমাদের কার্যক্রম পরিচালিত হয় প্রজ্ঞা, স্বচ্ছতা ও সমন্বিত প্রচেষ্টার সমন্বয়ে। একাডেমির মৌলিক কর্মপদ্ধতিসমূহ নিচে তুলে ধরা হলো:

ইনক্লুসিভ পরিবেশ নির্মাণ

দাওয়াহ অ্যান্ড ইসলামিক থট একাডেমি উলামায়ে কেরাম ও সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান। তাই উভয় ধারার জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রজ্ঞার সৃজনশীল সমন্বয় নিশ্চিত করতে একাডেমি অন্তর্ভুক্তিমূলক (Inclusive) পরিবেশ ও সহযোগিতামূলক কর্মপদ্ধতি অনুসরণ করে।

চিন্তা ও সিদ্ধান্তের নীতি

একাডেমি চিন্তা ও কর্মে ভারসাম্য, মধ্যপন্থা (ই‘তিদাল) এবং প্রজ্ঞাভিত্তিক দৃষ্টিভঙ্গিকে ধারণ করে। বাস্তবতা, প্রয়োজন ও অগ্রাধিকারের আলোকে ইতিবাচক, দায়িত্বশীল ও ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর উদ্যোগ বাস্তবায়নে বিশ্বাসী।

স্বচ্ছতা ও জবাবদিহিতা

একাডেমি সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার নীতি অনুসরণ করে। প্রাতিষ্ঠানিক উৎকর্ষ, সুশাসন এবং আমানতদারিত্ব নিশ্চিত করাকে এর মৌলিক কর্মনীতি হিসেবে বিবেচনা করা হয়।

অরাজনৈতিকতা ও শৃঙ্খলাপূর্ণ অবস্থান

একাডেমি কোনো দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয় এবং তার সকল কার্যক্রমকে জ্ঞান, দাওয়াহ, শিক্ষা, সেবা ও গবেষণার পরিসরে সীমাবদ্ধ রাখে। একই সঙ্গে সকল প্রকার বিভেদ, উগ্রতা, বিশৃঙ্খলা ও সংঘাতমূলক প্রবণতা থেকে দূরে থেকে শান্তি, সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা এবং গঠনমূলক সহযোগিতার পরিবেশ প্রতিষ্ঠায় বিশ্বাসী।

প্রতিষ্ঠাতা

মুফতী আবদুল্লাহ নাজীব

প্রতিষ্ঠাতা, দাওয়াহ অ্যান্ড ইসলামিক থট একাডেমি

প্রধান মুফতি, জামিআ সুফফাহ শারকিয়া

দাওয়াহ অ্যান্ড ইসলামিক থট একাডেমি উলামায়ে কেরামের পরামর্শ ও দিকনির্দেশনায় শায়খ মুফতী আবদুল্লাহ নাজীব হাফিযাহুল্লাহ-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা, গবেষণা, দাওয়াহ ও বুদ্ধিবৃত্তিক চর্চার সমন্বয়ে একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই তিনি এ প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেন।

শায়খ মুফতী আবদুল্লাহ নাজীব তাঁর সুদীর্ঘ শিক্ষা ও কর্মজীবনে দীনের বহুমুখী খিদমতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। তাঁর প্রাজ্ঞ নেতৃত্ব ও বুদ্ধিবৃত্তিক দিকনির্দেশনায় একাডেমি তার লক্ষ্যপানে এগিয়ে চলেছে।

মুফতী আবদুল্লাহ নাজীব হাফিযাহুল্লাহ দীর্ঘ সময় বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারীতে অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন। তিনি উচ্চতর শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট বিভাগে শিক্ষকতা, বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন এবং শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণামূলক প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি উচ্চতর শিক্ষা, গবেষণা ও দাওয়াহভিত্তিক প্রতিষ্ঠান জামিআ সুফফাহ শারকিয়ার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

গবেষণা তাঁর কর্মপরিধির অন্যতম প্রধান ক্ষেত্র। ইসলামী শিক্ষা, হাদীস, ফিকহ, সমকালীন চিন্তা, দাওয়াহ এবং সমাজ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর গবেষণামূলক প্রবন্ধ, নিবন্ধ ও গ্রন্থ প্রকাশিত হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সাময়িকী ও গবেষণা জার্নালে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি বহু গবেষণা প্রকল্প, প্রবন্ধ ও প্রকাশনার সম্পাদনা, তত্ত্বাবধান ও পর্যালোচনার দায়িত্ব পালন করেছেন।

তিনি দীর্ঘদিন দারুল উলূম হাটহাজারীর মুখপত্র মাসিক মুঈনুল ইসলাম-এর সম্পাদনা ও প্রকাশনা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া বিভিন্ন গবেষণামূলক, সাহিত্যিক ও দাওয়াহভিত্তিক প্রকাশনার সম্পাদনা ও ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি বাংলা ও আরবি ভাষায় প্রকাশিত দুটি গবেষণামুখী সাময়িকীর সম্পাদনা ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা করছেন।

শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি দাওয়াহ, বুদ্ধিবৃত্তিক জাগরণ এবং মানবসম্পদ উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গেও সক্রিয়ভাবে সম্পৃক্ত। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র ও সামাজিক সংগঠনে তিনি নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং একাডেমিক বক্তৃতা প্রদান করে আসছেন। বিশেষত দাওয়াহ-পদ্ধতি, আকীদা ও ভ্রান্ত মতবাদ, সভ্যতা-অধ্যয়ন, গবেষণাপদ্ধতি, লেখালেখি, ইসলামী চিন্তা এবং সমকালীন বিভিন্ন বিষয়ে তাঁর আলোচনা শিক্ষার্থী ও গবেষকমহলে সমাদৃত।

শিক্ষাজীবন সমাপ্তির পর থেকেই তিনি ইফতা ও ফতোয়া প্রদানের দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এ পর্যন্ত তিনি অসংখ্য ফতোয়া রচনা ও প্রদান করেছেন। ফিকহ ও ফতোয়াবিষয়ক বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ, নিবন্ধ ও একাডেমিক লেখা রচনা ও সম্পাদনা করেছেন। এ ছাড়া তিনি ‘ফতোয়া মুঈনুল ইসলাম’ নামক বৃহৎ ফতোয়া-সংকলনের মৌলিক সম্পাদনা ও প্রকাশনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি জামিআ সুফফাহ শারকিয়া-এর প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিয়মিত ফতোয়া প্রদান, ইফতা-প্রশিক্ষণ ও ফিকহি গবেষণাকর্মে নিয়োজিত রয়েছেন।

জ্ঞান, গবেষণা ও দাওয়াহভিত্তিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে তিনি বিভিন্ন শিক্ষা ও গবেষণা উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বাংলাদেশের সুপরিচিত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান জামিআ সুফফাহ শারকিয়া প্রতিষ্ঠা করেছেন। একই সঙ্গে দাওয়াহ অ্যান্ড ইসলামিক থট একাডেমি তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, চিন্তা ও কর্মপ্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।

তিনি কুরআন, সুন্নাহ এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের স্বীকৃত আকীদা ও মানহাজকে ধারণ করে শিক্ষা, গবেষণা ও দাওয়াহর ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ, দায়িত্বশীল ও প্রজ্ঞাভিত্তিক কর্মধারায় বিশ্বাসী। জ্ঞানচর্চা, মানবকল্যাণ এবং উম্মাহর বুদ্ধিবৃত্তিক উন্নয়নকে তিনি তাঁর কর্মজীবনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন।

শায়খ মুফতী আবদুল্লাহ নাজীব হাফিযাহুল্লাহ দীনী অঙ্গনে একজন আস্থাভাজন ও দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি তাঁর উস্তায ও আকাবিরদের স্নেহ, দিকনির্দেশনা ও আস্থা লাভে ধন্য হয়েছেন। তাঁদের অনেকেই তাঁর শিক্ষা, গবেষণা ও দাওয়াহমূলক প্রচেষ্টার প্রতি প্রকাশ্যে সমর্থন ও সন্তোষ প্রকাশ করেছেন। তিনি যুগের প্রখ্যাত বুযুর্গ ও শায়খ মাওলানা ইবরাহীম আফ্রিকী রহ.-এর খিলাফত লাভেও ধন্য হয়েছেন, যা তাঁর আধ্যাত্মিক ও নৈতিক গঠনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

দাওয়াহ টিম

দাওয়াহ অ্যান্ড ইসলামিক থট একাডেমির দাওয়াহ টিম সর্বস্তরে ইসলামের বিশুদ্ধ আকিদা, ঐতিহ্য ও মূল্যবোধের প্রসারে কাজ করে যাচ্ছে। উম্মাহর মাঝে দাওয়াতি চেতনা জাগ্রত করা এবং সমসাময়িক চ্যালেঞ্জের সঠিক ও প্রজ্ঞাপূর্ণ সমাধান পৌঁছে দেওয়াই দাওয়াহ টিমের মূল লক্ষ্য।

মাওলানা মুহাম্মদ বিলাল

কো-অর্ডিনেটর, দাওয়াহ বিভাগ

উচ্চতর দাওয়াহ গবেষক এবং শিক্ষার্থীদের একাডেমি ও যুব দাওয়াতি প্রোগ্রামের তত্ত্বাবধায়ক।

মাওলানা সাজ্জাদ হোসাইন

সিনিয়র মেম্বার, দাওয়াহ টিম

ইসলামী দাওয়াহ ও আধুনিক গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক এবং প্রশিক্ষণ সেমিনারের বক্তা।

মাওলানা আরিফুর রহমান

ফিল্ড অর্গানাইজার

জনসংযোগ, প্রকাশনা ও উম্মাহর নানামুখী সামাজিক ও মাঠপর্যায়ের দাওয়াতি কার্যক্রমের দায়িত্বশীল।

রিসার্চ টিম

দীনের মৌলিক চিন্তা ও যুগোপযোগী উপস্থাপনকে সমৃদ্ধ করতে একাডেমির রিসার্চ টিম নিরলস কাজ করে চলেছে। সমসাময়িক বিষয়াদিতে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য গবেষণাই এই টিমের প্রধান স্তম্ভ।

মুফতী আবদুস সবুর

প্রধান গবেষক, ফিকহ বিভাগ

ইসলামী ফিকহ ও ফতোয়া গবেষণা বিভাগের সমন্বয়ক এবং সমকালীন ফিকহি মাসআলার গবেষক।

মাওলানা মুহাম্মদ সালমান

গবেষক, হাদিস ও ঐতিহ্য বিভাগ

উলূমুল হাদীস ও ইসলামী শাস্ত্রীয় ঐতিহ্য সংরক্ষণ এবং প্রকাশনার মৌলিক পর্যালোচক।

মাওলানা রাশেদুল ইসলাম

রিসার্চ অ্যাসোসিয়েট

ইসলামাইজেশন অব নলেজ ও সমকালীন চিন্তা-দর্শন এবং ইসলামী জ্ঞান-বিজ্ঞান চর্চা বিষয়ক গবেষক।

যোগাযোগ

অফিসের ঠিকানা

প্রধান কার্যালয়

জামিআ সুফফাহ শারকিয়া, বগুড়া, বাংলাদেশ

বগুড়া জেলা অফিস

কেন্দ্রীয় ঈদগাহ লেন, সুত্রাপুর, বগুড়া

মোবাইল

01711-656154, 01711-656155

ইমেইল

[email protected]

বার্তা পাঠান