ডিটা একাডেমি কার্যক্রম

Loading...

লোড হচ্ছে...

দাওয়াহর প্রতিটি পদক্ষেপে শিক্ষার গুরুত্ব ও ইতিবাচক প্রভাব অপরিহার্য। ডিটা একাডেমি শিক্ষাকে বিস্তৃত, সার্বজনীন এবং কার্যকর করার জন্য নানা উদ্যোগ হাতে নিয়েছে। বিশেষভাবে, শিক্ষা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করা, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা, এবং বয়স্ক নারী-পুরুষের জন্যও শিক্ষা কার্যক্রম নিশ্চিত করা—এসবই একাডেমির মূল লক্ষ্য। পাশাপাশি, পাঠাগার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় বই সরবরাহের মাধ্যমে জ্ঞানচর্চা ও চিন্তাশীলতা সম্প্রসারণেও কাজ করা হচ্ছে।

শিক্ষা কার্যক্রমের বিশেষ লক্ষ্য হলো কার্যকরী দাওয়াতী দক্ষতা তৈরি করা। এই উদ্দেশ্যে ডিটা একাডেমি বিভিন্ন স্তরের প্রোগ্রাম পরিচালনা করে—

  1. এসেনশিয়ালস অফ ইসলাম কোর্স

  1. এসেনশিয়ালস অফ দাওয়াহ কোর্স

  1. ডিপ্লোমা ইন দাওয়াহ

  1. ইসলামাইজেশন অফ নলেজ কোর্স

  1. ইস্যুভিত্তিক দাওয়াহ কোর্স

  1. জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা প্রোগ্রাম

এসব প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা শুধু জ্ঞান অর্জন করেন না, বরংদাওয়াহে দক্ষতা, নৈতিক বোধ ও বাস্তবমুখী প্রয়োগের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করার সক্ষমতাঅর্জন করেন।

ডিটা একাডেমি (Da‘wah, Islamic Thought & Affairs Academy)

জেনারেল শিক্ষিত ভাইদের জন্য দীন ও দাওয়াহ শেখার একটি সুন্দর সুযোগ

আপনি কি —
✔️ কুরআনের ভাষা বুঝতে চান?
✔️ কুরআনের অনুবাদ ও অর্থ জানতে চান?
✔️ সহীহ তিলাওয়াত ও ফরযে আইন ইলম শিখতে চান?
✔️ দাওয়াহর জন্য নিজেকে প্রস্তুত করতে চান?

 

তাহলে ডিটা একাডেমির সাপ্তাহিক শিক্ষা কার্যক্রমে আপনাকে স্বাগতম।

 

📖 পাঠ্য বিষয়সমূহ

🔹 লুগাতুল কুরআন
কুরআনের ভাষা শিক্ষা

🔹 তারজামাতুল কুরআন
কুরআনের অনুবাদ ও অর্থ অনুধাবন

🔹 তাজবীদ ও ফরযে আইন ইলম
সহীহ তিলাওয়াত ও প্রয়োজনীয় দীনী শিক্ষা

 

🗓️ ক্লাসের সময়

প্রতি শুক্রবার
🕰️ মাগরিবের পর থেকে রাত ৯:০০টা পর্যন্ত

 

🎯 আমাদের লক্ষ্য

জেনারেল শিক্ষিত ভাইদের জন্য দীনকে সহজভাবে উপস্থাপন, কুরআনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা এবং দাওয়াহর প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলা।

 

সার্বিক তত্ত্বাবধানে
মুফতী আবদুল্লাহ নাজীব (হাফিঃ)

 

📢 ভর্তি চলছে

আসন সীমিত। আজই যোগাযোগ করুন।

 

📍 ঠিকানা: সূত্রাপুর, বগুড়া
📞 মোবাইল: ০১৭১১-৬৫৬১৫৪, ০১৭১১৬৫৬১৫৫
🌐 ওয়েবসাইট: www.ditaweb.org

DITA Academy
Da‘wah, Islamic Thought & Affairs Academy

ডিটা একাডেমি (দাওয়া, ইসলামিক থট এন্ড অ্যাফেয়ার্স একাডেমি) এর অধীনে গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। জ্ঞানচর্চা, চিন্তাশীলতা ও উপস্থাপনা দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই সেমিনারটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত।

সেমিনারের প্রথম সেশনে বিষয়ভিত্তিক বক্তৃতা ও উপস্থাপনার আয়োজন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ নিজ নির্ধারিত বিষয়ে গভীর প্রস্তুতি গ্রহণ করে উপস্থিত হন এবং আত্মবিশ্বাসের সাথে তা উপস্থাপন করেন। তাদের বক্তব্যে বিষয়বস্তুর স্বচ্ছতা, যুক্তির দৃঢ়তা এবং উপস্থাপনার সৌন্দর্য সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

এছাড়াও কয়েকজন শিক্ষার্থী আরবি ও বাংলা ভাষায় নাশীদ আবৃত্তি করে শোনান, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায় এবং পুরো পরিবেশকে আরও আবেগময় ও অনুপ্রেরণাদায়ক করে তোলে। জ্ঞানচর্চা ও শিল্পিত উপস্থাপনার সমন্বয়ে সেশনের সামগ্রিক পরিবেশ ছিল অত্যন্ত মনোমুগ্ধকর ও প্রাণবন্ত।

সকল অংশগ্রহণকারীর প্রস্তুতি, আন্তরিকতা ও পরিশ্রম ছিল প্রশংসনীয়। বিশেষভাবে যারা উক্ত সেশনে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে ভবিষ্যতে আরও উৎকর্ষ সাধনে উৎসাহিত করার লক্ষ্যে ডিটার লোগো সম্বলিত স্মারক-মগ প্রদান করা হয়। এই উৎসাহমূলক পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে তাদের অর্জনকে স্বীকৃতি দেওয়া হয় এবং আগামী দিনে আরও উচ্চতর মানের জ্ঞানচর্চা, গবেষণা ও দাওয়াহ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার জন্য প্রেরণা জোগানো হয়।

উল্লেখ্য, দাওয়াহ ও ইসলামী থট একাডেমি নিয়মিতভাবে এ ধরনের শিক্ষামূলক সেমিনার, প্রশিক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের আয়োজন করে থাকে, যাতে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, গবেষণা দক্ষতা ও উপস্থাপনা সামর্থ্য ক্রমান্বয়ে বিকশিত হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।